1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ২১৮ বার দেখা হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং বেগম উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিশেষ ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে চাকরিতে নিয়মিত করার সুপারিশ করা হয়।
কমিটি পিইডিপি-৪ প্রকল্পের পরিধি আরো সম্প্রসারিত করে বাংলাদেশের দরিদ্রপ্রবণ উপজেলাসমূহের প্রাথমিক বিদ্যালয় গুলোতে ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় শুকনো পুষ্টিকর খাবারসহ বিস্কুট বিতরণের সুপারিশ করে। এছাড়া জাতীয় পর্যায়ে ‘স্কুল ফিডিং পলিসি’ চূড়ান্ত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহপূর্বক স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম, অফিস কক্ষ ও সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। স্কুল চলাকালীন সময়ে কোন শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করার পূর্বে প্রধান শিক্ষকের নিকট তাদের মোবাইল ফোন জমা রেখে পাঠদান করারও সুপারিশ করা হয়।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026