1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মত প্ল্যাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ জানিয়েছে সরকার।

জাতিসংঘ সাধারণ পরিসদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শামা ওবায়েদ। সময় স্বল্পতার কারণে নির্ধারিত বৈঠকে যোগ দিতে পারেননি সরকার প্রধান।

বৈঠকে বাংলাদেশে অফিস খুলতে মেটা-কে আমন্ত্রণের পাশাপাশি অনলাইন হয়রানি ও ডিজিটাল নিপীড়ন বন্ধের প্রয়োজনীতার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী শামা।

বাংলাদেশের প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়েও বৈঠকে প্রতিমন্ত্রীর আলোচনা করা কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামানও বৈঠকে যোগ দেন।

বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলোর প্রচুর ব্যবহারকারী থাকার কথা তুলে ধরে ঢাকার সঙ্গে কোম্পানিটির সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি এবং ই-কমার্সকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় রকমের সুযোগ থাকার কথাও উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, এসএমই এবং ডিটিজাল কমার্সের ক্ষেত্রে মেটা এবং এর প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে, সেটিও আলোচনায় ছিল।

শাহরিয়ার কবির: রাজনৈতিক পরিচয়ের ফৌজদারি পুনর্লিখন

আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?

রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা

জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026