1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

হকিতে চীনের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে নারী হকিতে কঠিন বাস্তবতার মুখোমুখি হলো বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে পুরো ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছে লাল-সবুজের দল। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। বিপরীতে একবারও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি তারা।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চীন। প্রথম কোয়ার্টারেই তিনবার বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল করে তারা। ৪ মিনিটে ঝং জিয়াচি পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে দেন। ১২ মিনিটে চেন ইয়াংয়ের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ হয়। মাত্র এক মিনিট পর, ১৩ মিনিটে আবারও গোল করেন ঝং জিয়াচি। ফলে প্রথম ১৫ মিনিট শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চীন।

দ্বিতীয় কোয়ার্টারে চীনের আক্রমণের গতি আরও বেড়ে যায়। ১৩ মিনিটের ব্যবধানে পাঁচ গোল করে তারা ম্যাচটিকে বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যায়। ১৩ মিনিটে ঝং জিয়াচি নিজের তৃতীয় গোল করেন। এরপর ১৮ মিনিটে চেন ইয়াং গোল করে ব্যবধান ৫-০ করেন। ২৭ মিনিটে ঝাং ইং, ২৯ মিনিটে ঝং জিয়াচি এবং ৩২ মিনিটে মা নিং গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ৮-০ ব্যবধানে।

বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ কমায়নি চীন। তৃতীয় কোয়ার্টারে আরও তিন গোল আসে। ৩৬ মিনিটে ইয়াং লিউ গোল করেন। দুই মিনিট পর ৩৮ মিনিটে ঝোউ মেইরং গোল করলে ব্যবধান দাঁড়ায় ১০-০। এরপর ৪১ মিনিটে চেন ই গোল করে চীনের গোলসংখ্যা ১১-তে নিয়ে যান।

শেষ কোয়ার্টারেও গোলের ধারাবাহিকতা ধরে রাখে চীন। ৫১ মিনিটে ঝোউ মেইরং নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের ৫৭ মিনিটে চেন ইও ব্যক্তিগত দ্বিতীয় গোল পেলে চীনের জয় ১৩-০ ব্যবধানে নিশ্চিত হয়।

আসরে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে ২১ সেপ্টেম্বর। এরপর দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

১৩ গোলের বড় হার দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু করা বাংলাদেশের সামনে এখন দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচগুলোতে ভালো ফলাফলের চ্যালেঞ্জ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026