1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি ফুটবল খেলাকে ঘিরে দুই দলের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, দক্ষিণ কালিকাপুর ইউনাইটেড ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছিল। খেলা শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে দক্ষিণ কালিকাপুর এক গোল করলে প্রতিপক্ষ দল ফাউলের দাবি তোলে এবং রেফারির সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে স্থানীয় লোকজনও এতে জড়িয়ে পড়েন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026