1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইসরায়েলের বিপক্ষে ফুটবল ম‍্যাচ বর্জনের আহ্বান আইরিশ অ‍্যাথলেটদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান প্লাজমা লিকেজ এড়াতে ডেঙ্গু রোগীদের জ্বর কমলেও আরও চারদিন হাসপাতালে রাখার নির্দেশনা নতুনদের আগমনে আরও ভালো হবে বাংলাদেশ দল, বললেন শমিত নাফ নদীর পোল্ডার প্রকল্প ‘গলার কাঁটা’ হলেও শেষ করার তাগিদ এ্যানির

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৮৬১ জন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে ৮৬১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হন।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এতে দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগ সহজতর হয়।

আইএসপিআর আরও জানায়, ভৌগোলিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার অনেক মানুষ নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। এমন বাস্তবতায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ ধরনের চিকিৎসা কার্যক্রম স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026