1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন নৈতিক শিক্ষা —ডেপুটি স্পিকার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭
  • ২৭৫ বার দেখা হয়েছে

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষাঙ্গনে শিক্ষক ছাত্রদের শুধু একাডেমিক শিক্ষা দিলেই শিক্ষার্থীকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন একজন শিক্ষককে নিজে নীতিবান হওয়া এবং সেই আলোকে শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। তাহলেই দেশে অশান্তি দেখা দেবে না এবং সে শান্তি বিশ্বজনীন হবে।

আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত “বিশ্ব শান্তির জন্য শিক্ষা” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সম্প্রতি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষার্থী ও শিক্ষকের জঙ্গিতৎপরতা এবং তাদের ভয়াবহ কর্মকা- দেশ, জাতি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগের বিষয়। জাতির জন্য দুর্ভাগ্যজনক এ ধরণের কর্মকা- থেকে কোমলমতি শিক্ষার্থীদের বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের শিক্ষক সমাজ। কিন্তু কোন শিক্ষক যদি এসব সমাজবিরোধী এবং সন্ত্রাসী কর্মকা-ের পৃষ্ঠপোষকতা করেন তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হবে ।

এ সময় তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার আলোতে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দেশের শিক্ষক সমাজের প্রতি এবং সন্তানদের চলাফেরা ও গতিবিধি সঠিকভাবে মনিটরিং করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের নির্বাহী পরিচালক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিকেএসএফ এর চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান, সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল হক, প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।

এরপর সংগঠনের পক্ষ থেকে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসাবিদদের সম্মাননা প্রদান করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026