1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আসছে এসি লাগানো টি-শার্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ২৪৭ বার দেখা হয়েছে

তীব্র গরমে বাইরে বের হলেই যেন সূর্যের তাপে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঘেমে একাকার হয়ে অস্বস্তি নিয়ে কর্মস্থলে ঢুকতে হয় কর্মজীবী মানুষকে। তবে এবার এই অস্বস্তি থেকে মুক্তির উপায় মিলতে চলেছে। গরম থেকে রক্ষা পেতে এবার আসছে এসি লাগানো টি-শার্ট!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠান সনি নিয়ন্ত্রিত একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এই বিশেষ প্রযুক্তির টি-শার্ট বাজারে আনতে চলেছে। ব্লুটুথ দিয়ে চলবে এই ডিভাইস। এর নাম রাখা হয়েছে ‘রিওন পকেট।’ ছোট আকৃতির ওয়ালেটের মতো দেখতে এই ডিভাইস টি-শার্টে লাগিয়ে নিলেই বাইরের কাঠফাটা রোদেও পাওয়া যাবে এসির মতো ঠান্ডা হাওয়া।

কিন্তু ডিভাইসটি যেকোনো পোশাকে লাগানো যাবে না। ডিভাইসটি ব্যবহার করার জন্য সিলিকন নির্মিত বিশেষ একটি টি-শার্ট পরতে হবে। টি-শার্টটির পেছন দিকে ঘাড়ের কাছাকাছি অংশে একটি পকেট থাকবে, সেখানেই রাখা হবে ডিভাইসটি।

একটি অ্যাপ দিয়ে ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যাবে। ডিভাইসটি লাগিয়ে বাইরের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করতে পারবেন ব্যবহারকারী। ডিভাইসটি যে শুধু গরমের দিনে ব্যবহার করা যাবে তা–ই নয়, বরং শীতকালেও ব্যবহার করা যাবে এটিকে। তখন এর কাজ হবে সম্পূর্ণ উল্টো। সর্বোচ্চ ৮ ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে নিয়ে বাইরের হাড়কাঁপানো ঠান্ডা থেকে রক্ষা পেতে পারবেন ব্যবহারকারী।

তবে চাইলেও সবাই এখনই এই টি-শার্ট পরতে পারবেন না। বিশেষভাবে নির্মিত এই টি-শার্ট প্রাথমিকভাবে কেবল জাপানেই পাওয়া যাবে। একবার চার্জ দিলে ডিভাইসটি একটানা দেড় ঘণ্টা চলতে পারবে। ডিভাইসটি পুরোপুরি চার্জ হতে সময় লাগবে দুই ঘণ্টা। প্রাথমিক পর্যায়ে এর দাম নির্ধারণ করা হয়েছে ১২০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১০ হাজার টাকার কিছু বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026