1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্মের অপব্যবহার ঠেকাতে সরকারের দৃষ্টি প্রয়োজন: মির্জা ফখরুল সংসদে জুলাই সনদ ও অধ্যাদেশ নিয়ে আলোচনা আজ বিকেলে কেরানীগঞ্জের কদমতলীর গ্যাস লাইট কারখানার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ, আহতদের ১ লাখ টাকা সহায়তার ঘোষণা মুক্তির পথে প্রবেশ করছে ‘মাসুদ রানা’ সিনেমা, কোরবানির ঈদে প্রদর্শন বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও উপদেষ্টার অনুপস্থিতি নিয়ে তদন্ত প্রতিবেদন জমা বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন জমা, গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ গত দেড় বছর র‌্যাব যেভাবে পরিচালিত হয়েছে, সেই নিয়মে কার্যক্রম চালিয়ে গেলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বজায় থাকবে :র‌্যাবের নতুন মহাপরিচালক গায়ক নোবেলের জামিন মঞ্জুর, অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত কারামুক্তি পহেলা বৈশাখ উদযাপন শোভাযাত্রার নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’ দেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতি জোর, জ্বালানি তেল মজুদ পর্যাপ্ত: মির্জা ফখরুল

শপথ নিলেন ইমরান-ইন্দিরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ১২৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ সরকারের মস্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফজিলাতুন্নেসা ইন্দিরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর আগে, শুক্রবার ইমরান আহমদকে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। শেখ হাসিনার মন্ত্রিসভায় বর্তমানে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপ-মন্ত্রী রয়েছেন।

এর তিন মাসের মাথায় মন্ত্রিসভায় সামান্য রদবদল করা হলেও নতুন কাউকে নেওয়া হয়নি। সে সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026