1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতা মাসউদের ওপর হামলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

আব্দুল হান্নান মাসউদের ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া পোস্টে বিষয়টি জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা।এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহত।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, হাতিয়ার সন্তান আব্দুল হান্নান মাসউদ আজ জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ।

হামলার বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয়। প্রতিবাদে আমি ছাত্র-জনতাকে নিয়ে সড়কেই অবস্থান কর্মসূচি পালন করছি। যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের থেকেও কম নয়। তারা বাজারের দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা নিচ্ছে। আমি চাই কোনো অপরাধীর ঠাঁই এই দ্বীপে না হোক। সে যে দলেরই হোক না কেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেই হবে।’

তবে মাসউদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘কিসের হামলা, এমন কোনো ঘটনা আমার জানা নাই। বর্তমানে আব্দুল হান্নান মাসউদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। এ ছাড়া তার কোনো দলের লোকজন নেই, কিন্তু তিনি আওয়ামী লীগের ওপর ভর করে কর্মসূচি পালন করছেন।’

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করে। সম্ভবত সেই মিছিল থেকে হামলা হতে পারে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026