1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

শুধু শাস্তি দিয়ে অপরাধ বন্ধ করা সম্ভব নয় —আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ২৭৫ বার দেখা হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, শুধু শাস্তি দিয়ে অপরাধ বন্ধ করা সম্ভব নয়। অপরাধ বন্ধ করতে শাস্তির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান পৃথিবীতে বিত্ত-বৈভবের পিছনে ছুটতে গিয়ে আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন কোথাও কোথাও দুর্বল বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিবার ও সমাজ থেকে শিক্ষা নেওয়া-যেটা আগে অনেক ছিল তা কোথাও কোথাও কমে গেছে। তাই আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় ও শক্তিশালী করতে হবে। বিচ্ছিন্ন বন্ধন আবার জোড়া লাগাতে হবে। তাহলে সামাজিক অপরাধ অনেক কমে যাবে।
আজ বাংলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ক্রাইম এন্ড জাস্টিস স্ট্যাডিস (বিইসিজেএস) আয়োজিত “গধহু ঈড়ষড়ৎং ড়ভ ঠরড়ষবহপব : ইধহমষধফবংয ঈড়হঃবীঃ” শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরন ও অপরাধ সংঘটনের কৌশল বদলে যাচ্ছে। এ সমস্ত অপরাধ দমনের জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।
আইনমন্ত্রী বলেন, সামাজিক অপরাধ দমনে সরকারের পাশাপাশি দেশের জনগণ ও সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ দেশ গড়ার মধ্যে সব সময় সমাজের একটা অবদান থাকে। সমাজ বিচ্ছিন্ন দেশ গড়া যায় না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026