1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

দেশে দেশে প্রাকৃতিক বিস্ময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ বার দেখা হয়েছে

ইউহুয়া হেই। এটি একাধিক হ্রদের সমাহার। তবে সবাই চেনে পাঁচ ফুলের হ্রদ হিসেবে। এটি রয়েছে চীনে। চীনের জিওজাইগন ন্যাশনাল পার্কে অবস্থিত এ হ্রদটি মানুষের মনকে মুগ্ধ করবে অস্বাভাবিক রঙের খেলায়। হ্রদটিতে ক্ষণে বদলায় পানির রং। এ অভূতপূর্ব দৃশ্য পৃথিবীতে বিরল। এ কারণেই এ হ্রদটি এত আলোচিত। পুরো এলাকাটি ছেয়ে রয়েছে বিভিন্ন প্রাচীন গাছের গুঁড়িতে। এ হ্রদের পানিতে সূর্যালোক পড়া মাত্রই এ রঙের খেলা শুরু হয়। একেক দৃষ্টিকোণ থেকে দেখলে এ হ্রদের পানির রং একেকরকম দেখায়। ওপর থেকে দেখলে পানি নীল মনে হবে, কখনো ভেসে উঠবে গাঢ় সবুজ রং। মাটি থেকে দেখলে কখনো মনে হবে হলুদ ও কমলা। লোককথা অনুযায়ী এ বিভিন্ন রঙের হ্রদটি তৈরি হয়েছে যখন একজন দেবী তার প্রেমিকের দেওয়া আয়নাটি ছুড়ে ফেলে দিয়েছিল। ওই আয়নাটি ভেঙে ১০৮ টুকরো হয়ে ১০৮ রঙের এ হ্রদটি তৈরি হয়েছে।

 

 

গুরুনগুরু [তানজেনিয়া]

তানজেনিয়ার গুরুনগুরু খাদটি রয়েছে দ্য গার্ডিয়ানের করা তালিকায়। দ্য গুরুনগুরু ছেয়ে ২৬০ বর্গকিলোমিটারব্যাপী অঞ্চলে। ৬১০ মিটার গভীর এ খাদটি পৃথিবীর অন্যতম আকর্ষণ ও বিস্ময়। পৃথিবীর দীর্ঘ এ গিরিখাতটিতে বন্য জীবজন্তুর নিরাপদ আবাসস্থল। আবার মাসাইদের পালিত জন্তুদের চারণস্থল। এর পাশেই একসময় ছিল ভয়ানক আগ্নেয়গিরি। যার কারণে এখানে মাটি হয়ে উঠেছে উর্বর। কিন্তু এ খাদে মানুষের চলাচল নেই একেবারেই। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। এখানে গুল্ম উদ্ভিদের সমাহার রয়েছে। মানুষের অগোচরে থাকা এ দীর্ঘতম খাদটি এখন বিশ্বের অন্যতম প্রধান বিস্ময়। পৃথিবীর যে জায়গাগুলো মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় তার একটি এটি। এ স্থানটির অন্যতম বিশেষত্ব হচ্ছে গত কয়েক দশকে এখানে প্রাণীবৈচিত্র্য এতটুকু পরিবর্তন ঘটেনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026