1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনন্য: দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনায় আসিফ মাহমুদ সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে শ্রমিক অসন্তোষ: ফেডারেশন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা জামায়াত জোট ত্যাগ করার জন্য শরিক চার দলকে হেফাজতে ইসলামের চাপ অধ্যাদেশ বাতিল করে মানবাধিকার ও গুম প্রতিরোধে নতুন আইনের খসড়া চূড়ান্ত অসাধু দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর: কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, নিজস্ব অর্থায়ন ১ লাখ ৯৯ হাজার কোটি নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি আবারও স্থগিত ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

শিল্প-কারখানায় গ্যাসসংকট উৎপাদনে ভাটা, বিপাকে অর্থনীতি * কমছে শিল্পের উৎপাদন, বাড়ছে ব্যয় * প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানিতে * দুশ্চিন্তা বাড়ছে কর্মসংস্থান নিয়েও

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে
সরকারের কাছ থেকে উচ্চমূল্যে গ্যাস কিনলেও চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় গ্যাসভিত্তিক ক্যাপটিভ বিদ্যুৎ (শিল্প-কারখানার নিজস্ব বিদ্যুৎ) উৎপাদন করতে পারছেন না বড় ও মাঝারি শিল্প-কারখানার মালিকরা। ফলে কারখানাগুলোর উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশে নেমে এসেছে। নারায়ণগঞ্জ ও গাজীপুর শিল্প এলাকায় সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে শিল্প-কারখানায় গ্যাসের সংকট চলছে।

 

উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে সরকারের কাছে ধরনাও দিচ্ছেন শিল্প-কারখানার মালিকরা। প্রতিবছর শীত মৌসুমে শিল্পে গ্যাসসংকট কিছুটা কম থাকে। কারণ শীতে বিদ্যুতের চাহিদা কমে যায়। ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ব্যবহারও কম হয়।

 

সেই গ্যাস শিল্পে ব্যবহার করা যায়। কিন্তু এবার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও শীত না পড়ায় বিদ্যুতের চাহিদা কমছে না। ফলে কেন্দ্রগুলোতে গ্যাসের ব্যবহার কমছে না। আর সংকটে পড়েছে শিল্প-কারখানা।

 

দেশে পাইপলাইনে সরবরাহ করা মোট গ্যাসের প্রায় ৪০ শতাংশ ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। বোরো মৌসুমের চাহিদার কথা মাথায় রেখে সার কারখানাগুলোর উৎপাদন ঠিক রাখতে সেখানেও গ্যাস সরবরাহ ঠিক রাখতে হচ্ছে। এর প্রভাব পড়ছে নারায়ণগঞ্জ, গাজীপুরসহ ঢাকার আশপাশের এলাকায়, বিশেষ করে শিল্পাঞ্চলে।

রাজধানীর অনেক এলাকায় বাসাবাড়িতেও গ্যাসসংকট চলছে। গ্যাসের চাপ না থাকায় ঢাকার আশপাশের সিএনজি স্টেশনগুলো দিনের বেশির ভাগ সময় বন্ধ থাকছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026