1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনন্য: দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনায় আসিফ মাহমুদ সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে শ্রমিক অসন্তোষ: ফেডারেশন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা জামায়াত জোট ত্যাগ করার জন্য শরিক চার দলকে হেফাজতে ইসলামের চাপ অধ্যাদেশ বাতিল করে মানবাধিকার ও গুম প্রতিরোধে নতুন আইনের খসড়া চূড়ান্ত অসাধু দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর: কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, নিজস্ব অর্থায়ন ১ লাখ ৯৯ হাজার কোটি নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি আবারও স্থগিত ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

কাঁপছে উত্তরের জনপদ, পঞ্চগড়ে তাপমাত্রা ১১.৮ ডিগ্রি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

একদিনের ব্যবধানে আরও কমেছে পঞ্চগড়ের তাপমাত্রা। তাপমাত্রা কমে আসায় কনকনে শীতে হাড় কাঁপছে উত্তরের এই জেলার সীমান্তবর্তী জনপদ।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ছয়টায় পঞ্চগড়ের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এর অব্যবহিত ৩ ঘণ্টা পর সকাল নয়টায় তাপমাত্রা আরও কমে ১১ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। এই মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

এর আগে সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মঙ্গলবার ভোরে গত দুইদিনের থেকে অল্প কুয়াশা থাকলেও প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকাল আটটার পর সূর্যের আলো দেখা গেলেও কনকনে শীতে নাজেহাল এই জেলার মানুষ। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। তবে শীত উপেক্ষা করে সকালে চা-শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন নিম্ন-আয়ের লোকজনকে জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026