1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনন্য: দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনায় আসিফ মাহমুদ সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে শ্রমিক অসন্তোষ: ফেডারেশন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা জামায়াত জোট ত্যাগ করার জন্য শরিক চার দলকে হেফাজতে ইসলামের চাপ অধ্যাদেশ বাতিল করে মানবাধিকার ও গুম প্রতিরোধে নতুন আইনের খসড়া চূড়ান্ত অসাধু দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর: কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, নিজস্ব অর্থায়ন ১ লাখ ৯৯ হাজার কোটি নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি আবারও স্থগিত ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

প্রার্থিতা ফিরে পেতে দুইদিনে আপিল করেছেন ১৮৩ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের আরও ১৪১ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। এনিয়ে দুই দিনে প্রার্থিতা ফিরে পেতে ১৮৩ জন আবেদন করেন।

বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অস্থায়ী ক্যাম্পের বুথগুলোতে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে।

 

মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারও-কারও মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাছাইয়ে সারা দেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। নিয়মানুযায়ী, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না দেয়া, ঋণ খেলাপি আয়কর রিটার্নে ক্রটির কারণে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026