1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনন্য: দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনায় আসিফ মাহমুদ সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে শ্রমিক অসন্তোষ: ফেডারেশন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা জামায়াত জোট ত্যাগ করার জন্য শরিক চার দলকে হেফাজতে ইসলামের চাপ অধ্যাদেশ বাতিল করে মানবাধিকার ও গুম প্রতিরোধে নতুন আইনের খসড়া চূড়ান্ত অসাধু দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর: কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, নিজস্ব অর্থায়ন ১ লাখ ৯৯ হাজার কোটি নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি আবারও স্থগিত ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

প্রধান বিচারপতির সাক্ষাৎ চেয়ে অনুমতি পেলেন না শাহজাহান ওমর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি ব্যারিস্টার শাহজাহান ওমর। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন তিনি। কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করেন। কিন্তু দেখা মেলেনি প্রধান বিচারপতির সঙ্গে। পরে বেলা ১১টার দিকে চলে যান তিনি।

এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেন শাহজাহান ওমর। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেসময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান শাহজাহান ওমর।

এর আগে মঙ্গলবার বেলা ২টার পরে শাহজাহান ওমর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।

জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে। শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনী এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। তার প্রেক্ষিতে বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026