1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনন্য: দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনায় আসিফ মাহমুদ সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে শ্রমিক অসন্তোষ: ফেডারেশন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা জামায়াত জোট ত্যাগ করার জন্য শরিক চার দলকে হেফাজতে ইসলামের চাপ অধ্যাদেশ বাতিল করে মানবাধিকার ও গুম প্রতিরোধে নতুন আইনের খসড়া চূড়ান্ত অসাধু দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর: কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, নিজস্ব অর্থায়ন ১ লাখ ৯৯ হাজার কোটি নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি আবারও স্থগিত ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান বা ভাবছে না যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে এটি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সব অংশীদারকে যুক্তরাষ্ট্র আহ্বান জানাতে থাকবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে নির্বাচনী পরিবেশ, গণগ্রেপ্তার ও চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির মধ্যেই সরকার নজিরবিহীনভাবে নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০ হাজারেরও বেশি বিরোধী নেতা-কর্মীকে আটক করা হয়েছে, নিরাপত্তা হেফাজতে মৃত্যু বাড়ছে এবং ছয় দিনে তিনজন বিরোধী কর্মী মারা গেছেন এবং টার্গেট করা ব্যক্তিকে না পেলে তার পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। নির্বাচনে জয় নিশ্চিত করার জন্য নব্য প্রতিষ্ঠিত ‘কিংস পার্টি’কে ভোটে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হচ্ছে। যদিও প্রধান বিরোধী দল বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে মার্কিন সরকার?

জবাবে মিলার বলেন, আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি সেটিই বলব যা আমরা আগেও বেশ কয়েকবার বলেছি। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে জড়িত থেকে তাদের বাংলাদেশি জনগণের স্বার্থে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে থাকব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026