1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু ও জাতীয় দলের কোচ নির্ধারণে বাফুফের জরুরি সভা রামপুরায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত অভিনেত্রী রঞ্জিতা ১৮ হজযাত্রীর মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি রাজশাহীর বাঘায় চরে ডাকাতি ও গোলাগুলি, একজন নিখোঁজসহ আহত ২ বিশ্বকাপের দলে ফিরলেন নেইমার, চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন পূরণ দিল্লির মানচিত্র বদলে দেওয়া হবে: ভারতের সেনাপ্রধানের বক্তব্যের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বাগেরহাটে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা সারাদেশে তিন দিনের ভূমিসেবা মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

‘ভাইরাল’ ভিডিও নিয়ে যা বললেন তৃণমূল বিএনপির তৈমুর আলম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে প্রার্থী হওয়া নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার চলছে তৈমুর আলমের। সরকারের একটি পক্ষ তৈমুরকে এই আসনে প্রার্থী না হতেও বলেছিল।

কোন আসনে নির্বাচন করবেন, তা নিয়ে তৈমুর আলম খন্দকারের কথোপকথনের একটি ভিডিও চিত্র সম্প্রতি ভাইরাল হয়। তাতে ফোনের ওপাশ থেকে তৈমুর আলমকে কিছু বলা হয়।

জবাবে তৈমুর আলম বলেন, ‘৫-এ (নারায়ণগঞ্জ-৫ আসন) কিনব না। প্রধানমন্ত্রীর সামনে যা বলার বলেছি। কথার পরিবর্তন করব না। ওনারা গাজীর (গোলাম দস্তগীর) কাছ থেকে বায়াসড (প্রভাবিত) হয়েছে। আমাদের দিয়ে যা খুশি করাবেন, তা হবে না।’

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের অভিযোগ, সরকারি মহলের পৃষ্ঠপোষকতায় তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মতো দল গঠন করে বিরোধী দলগুলোতে ভাঙন ধরানোর চেষ্টা চলছে। এমন আলোচনার মধ্যেই তৃণমূল বিএনপির মহাসচিবের আসন নিয়ে কথোপকথনের ভিডিও চিত্র রাজনৈতিক মহলে আলোচনার তৈরি করে।

তৈমুর আলম খন্দকার ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে আজ বুধবার সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষজন আমাকে চায়। তারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করার দাবি করতেই পারে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোন কথার প্রসঙ্গে এটি বলেছি, তা–ও একটা বিষয়। সিট ভাগাভাগি হলে তো নৌকা চাইতাম।’

অবশ্য কথোপকথনটি কার সঙ্গে হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি তৈমুর আলম।

আজ বিকেলে রাজধানীর পল্টনে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।

তৃণমূল বিএনপি জানিয়েছে, বাকি আসনগুলোতে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। দল ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন।

তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে দলের মনোনয়ন পেয়েছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তৃণমূল বিএনপির শীর্ষ দুই নেতার আসনেই আওয়ামী লীগ বর্তমান ও সাবেক দুই মন্ত্রীকে দলীয় মনোনয়ন দিয়েছে। তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা মুন্সিগঞ্জ-১ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026