1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় একটি মহল ঈর্ষান্বিত — আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭
  • ৩২২ বার দেখা হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, প্রত্যেক উন্নয়নের পেছনে যে আলো থাকে তার পেছনে থাকে অন্ধকার। এই অন্ধকার আলোকে নিভিয়ে দিয়ে উন্নয়নের গতি থামাতে চায়। তিনি বলেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের ফন্দি ফিকির করছে। তারা জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্যকে ম্লান করে দিতে চায়। মহলটি দেশে নানা ধরনের ধ্বংসাত্মক কাজ করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পেরে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। তাই আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বর্তমান আওয়ামী লীগ সরকারের তিন বছরপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি তাঁর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ায় বিগত তিন বছরে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বের খুব কম দেশ আছে যেখানে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ এর বেশি। অত্যন্ত গৌরবের বিষয় বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ ছাড়িয়ে গেছে। যখন সাড়া বিশ্বে মুসলিম দেশগুলোতে নানা সমস্যা বিরাজমান তখন বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, নানা ষড়যন্ত্রে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত থেকে কিছুতেই পিছপা হননি। তিনি আমাদের নিজস্ব অর্থায়নে এ সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন এবং এ নির্মাণ কাজ অনেক দূর এগিয়েছে। এখন বিশ্বব্যাংক বলছে তারা পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করবে। আমরা বলেছি না।

এর আগে মন্ত্রী ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে বিজনা নদীর উপর প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কসবা ব্রিজ এবং সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে কসবা-কুটি সড়ক উদ্বোধন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026