1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

চীন কারিগরি খাতের ৫৮১ জনকে প্রশিক্ষণ দিচ্ছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭
  • ৩০২ বার দেখা হয়েছে

চীন বাংলাদেশের কারিগরি খাতের ৫৮১ জন শিক্ষক-কর্মকর্তাকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবে।
আজ থেকে চীনের গুয়াংজো ইন্ডাস্ট্রি ও ট্রেড টেকনিশিয়ান কলেজে প্রথম ব্যাচের ১০ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
এ সময় গুয়াংজো মিউনিসিপ্যালিটির ভাইস মেয়র লি মিং (খর গরহম) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)
মোঃ ইমরান, এনএসডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ বি এম খোরশেদ আলম, স্টেপ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জয়দেব চন্দ্র সাহা ও প্রকৌশলী মোঃ নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী জনাব নাহিদ বলেন, শিক্ষা বাংলাদেশের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা হলো অগ্রাধিকারের অগ্রাধিকার। সরকার ইতোমধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ১৪ শতাংশের উপরে উন্নীত করেছে। এই হার আগামী ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নিয়ে যাওয়ার লক্ষ্যে জোর উদ্যোগ নেয়া হয়েছে। এখাতের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার শিক্ষা মন্ত্রণালয়কে ভাগ করে কারিগরি ও মাদরাসা বিভাগ করেছে। চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশের শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। কারিগরি খাতে এ প্রশিক্ষণ সহযোগিতা বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে মূল্যবান ভূমিকা রাখবে। তিনি ভবিষতে চীনের সাথে সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সিঙ্গাপুর সরকার ইতোমধ্যে বাংলাদেশের কারিগরি খাতের ৪২০ জন শিক্ষক-কর্মকর্তার প্রশিক্ষণ প্রদান করেছে এবং ২০১৯ সালের মধ্যে আরো ১১৫০ জনের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত করবে। ভারতের সাথেও এ ধরনের প্রশিক্ষণের বিষয় নিয়ে তৎপরতা চলছে।
কারিগরি শিক্ষাঙ্গনের ৫৮১ জন শিক্ষক ও কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে গত নভেম্বর মাসে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (ঝঞঊচ) ও চীনের গুয়াংজো ইন্ডাস্ট্রি ও ট্রেড টেকনিশিয়ান কলেজ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ২০ জন করে বিভিন্ন ব্যাচে শিক্ষক ও কর্মকর্তাদের ১০ দিন ও ২১ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
শিক্ষামন্ত্রী পরে গুয়াংজো-তে চীনের গুয়াংজো ইন্ডাস্ট্রি ও ট্রেড টেকনিশিয়ান কলেজ-এর শিক্ষার্থীদের স্কিলস্ কম্পিটিশন উদ্বোধন করেন এবং কলেজের ল্যাব ও ওয়ার্কশপ পরিদর্শন করেন। এছাড়া তিনি গুয়াংজোর ওরিয়েন্টাল রিসোর্ট-এ মেয়র প্রদত্ত রাষ্ট্রীয় ভোজে অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026