1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকনের চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

কানায় কানায় পূর্ণ আওয়ামী লীগের শোভাযাত্রাস্থল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা উপলক্ষে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক পূর্ণ হয়ে গেছে।

 

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রা করবে দলটি।

বেলা দেড়টা থেকেই সরকারের পক্ষে নানা স্লোগান লেখা ব্যানার, ফেস্টুনসহ নেতা-কর্মীরা মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসছেন। ঘোড়ার গাড়ি নিয়েও মিছিল করে আসছেন অনেকে। এখানে পুলিশও মোতায়েন করা হয়েছে।

 

শাহবাগমুখী দুই পাশের সড়ক প্রায় বন্ধ হয়ে গেছে। উল্টো দিকের সড়ক ধরে যানবাহন এগোচ্ছে। এতে মৎস্য ভবনের দিক থেকে শাহবাগ যাওয়ার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে মঞ্চ থেকে সড়কে গাড়ি চলাচলের জন্য জায়গা করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আওয়ামী লীগের শোভাযাত্রায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন। আজ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় এ শোভাযাত্রা হবে।

বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল সরকার পতনের এক দফা দাবিতে আজ ঢাকাসহ সারা দেশে পদযাত্রার কর্মসূচি পালন করছে। এর পাল্টা হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026