1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকনের চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

ঢাকা-১৭ উপ-নির্বাচন মোহাম্মদ এ আরাফাত নির্বাচিত।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮,৮১৬ ভোট।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু হয়েছে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কেন্দ্রের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশসহ সবাই তদন্ত করছে।

নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সব কেন্দ্রের ফলে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ৫৬০৯ ভোট, গোলাপ ফুল প্রতীকে প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯০৩ ভোট, ছড়ি প্রতীকে প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকে মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীকে প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট, সোনালী আঁশ প্রতীকে প্রার্থী ২০২ ভোট, লাঙ্গল প্রতীকে প্রার্থী সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট পেয়েছেন। যদিও হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026