1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকনের চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

নির্বাচন প্রত্যাখ্যান হিরো আলমের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

‘এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ জাতি দেখেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

হামলায় আহত হয়ে হাসপাতাল থেকে ফিরে এ কথা বললেন ঢাকা- ১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তাকে মারধর করা হয়। এরপর তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসার জন্য যান।

চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, আমার ওপর আজকে আঘাত করা হয়েছে। এটা সারা দেশের মানুষ দেখেছে।

তিনি বলেন, আমার ওপর আজকেই প্রথম নয়, আগেও আঘাত করেছে। আজকে পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছে। আজকে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল।

ইসির ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি এখানে রাজনীতি করেছে। কারণ সকাল থেকে আমার ওপর হামলা হলো। তারা এ ব্যাপারে কথা বলল না কেন?

আমার ওপর যখন হামলা করা হলো, কারা হামলা করেছে সেটা সবাই দেখেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026