1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

বিএনপিকে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা থেকে বিরত থাকতে বলল ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

বিএনপির আগামী ১৬ ও ১৭ জুলাই কর্মসূচিকে লক্ষ্য করে ঢাকা দক্ষিণ মহানগরে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার বিষয়টি আবেদনের উল্লেখ করেছিল ডিএমপিতে। সেই আবেদনের বিষয়ে ডিএমপি থেকে মাইকিং করার বিষয়টি বিরত থাকতে বলা হয়েছে বিএনপিকে।

 

গতকাল শনিবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে স্পেশাল এ্যাসিসট্যান্ট সৈয়দ মামুন মোস্তফা বিপিএম -এর স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো গেছে।

চিঠিতে জানানো হয়েছে, ১৫ জুলাই দাখিলকৃত আবেদন হতে দেখা যায় যে- আগামী ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার বিষয়টি উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ -এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

এমতাবস্থায়, ওই বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026