1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

কমলো জ্বালানি তেলের মূল্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের মূল্য। শুক্রবার (১৪ জুলাই) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর নিম্নমুখী হয়েছে ১ ডলার ৪৯ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেলের সরবরাহ মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৮৭ সেন্টে।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রডের দাম নিম্নগামী হয়েছে ১ ডলার ৪৭ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭৫ ডলার ৪২ সেন্টে।

এগেইন ক্যাপিটালের পার্টনার জন কিলডাফ বলেন, ‘মার্কিন ডলার ঘুরে দাঁড়িয়েছে। এ ছাড়া, চাহিদা উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে তেলের দাম কমেছে। তবে কিছুদিন দ্রুতগতিতে দর বৃদ্ধি পাওয়ায় জ্বালানি ব্যবসায়ীরা ভালো মুনাফা করেছেন।’

এদিকে, ইউএস ব্যাংক ওয়েলথ ম্যানেজমেন্টের বিনিয়োগ কৌশলবিদ রব হাঅর্থ বলেন, ‘আগামী সপ্তাহেই আবার তেলের দাম বাড়তে শুরু করবে। কারণ, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। উত্তোলন হ্রাস এবং সরবরাহ ব্যাহত হওয়ায় এ বাজার ঊর্ধ্বমুখী হতে পারে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026