1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৪ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে এক নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

সংবাদমাধ্যম সিএনএনকে রবিনসন জানান, শনিবার এদিন সকাল পৌনে ১১টার দিকে তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোনকল পান। ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি যে এলাকায় এ ঘটনা ঘটেছে, সেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়ে

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি হ্যাম্পটনেরই বাসিন্দা।

এদিকে, হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে হ্যাম্পটন পুলিশ। এতে সহায়তা করছে হেনরি কাউন্টির পুলিশ বিভাগ, শেরিফ বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও ক্রাইম সিন ইউনিট। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও বিষয়টি জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে যেকোনো তথ্য দিয়ে সাহায্যের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোর নামে ওই ব্যক্তির কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড বি. স্ক্যান্ড্রেট। কারণ পুলিশের ধারণা, তার কাছে এখনো অস্ত্র রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026