1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরান ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল সাবেক স্পিকারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ পাস, দেশের জলাভূমি ব্যবস্থাপনায় নতুন ধারা শুরু বর্তমানে বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে : জ্বালানি মন্ত্রী ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তায় নতুন চাপ দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ চলছে মার্কিন আকাশে রহস্যময় ‘ডুমসডে প্লেন’ উড্ডয়ন হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: ধর্মমন্ত্রী ইরানের সামরিক কমান্ডার হত্যার মধ্য দিয়ে বাহিনীকে দমন করা সম্ভব নয়: খামেনি শামা-তারেক-জাইমাকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট: জামায়াতকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

একই দিন বিএনপির পদযাত্রা আওয়ামী লীগের শোভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফার দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবার একই দিনে বিএনপির পদযাত্রা কর্মসূচির বিপরীতে ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। ১৮ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা করবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। পরদিন ১৯ জুলাই বিকালে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা করবে মহানগর উত্তর আওয়ামী লীগ।

বিএনপির কর্মসূচি : ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকাল ৪টায় শেষ হবে বিএনপির পদযাত্রা। এ ছাড়া ওইদিন দেশের সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। একই দাবিতে পরদিন ১৯ জুলাই বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরার আবদুুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026