1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ইইউকে জানালো আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার শেরাটন হোটেলে ইইউর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠকের পর ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

 

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে তারা একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তারা চান এবং আমরাও বলেছি, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব।’

সংবিধানের বাইরে গিয়ে অন্য কোনোভাবে নির্বাচনের কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে তারা একটি নির্বাচন দেখতে চায়। তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারে আশ্বস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইইউ প্রতিনিধিদল সংলাপ, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা করেনি। বরং তারা আমাদের বিদ্যমান নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর আস্থা দেখিয়েছে।’

তিনি জোর দিয়ে বলেন, তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে আসন্ন নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026