1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

রাজধানীতে শিক্ষার্থী ও শিশুর প্রাণ কাড়লো ‘ভিক্টর’ বাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় চীনে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদ হাসানকে (২৪) চাপা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বাসটি। তড়িঘড়ি বাস নিয়ে হাতিরঝিল সড়কে ঢুকে পড়েন চালক। পালানোর সময় পথে মেহেদী হাসান পারভেজ (৭) নামে এক শিশুকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় দুর্ঘটনার পর বাস ও বাসচালককে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আরিফকে আটক করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026