1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

নির্বাচন ইস্যুতে ঢাকায় পৌঁছেছেন ইইউ’র পর্যবেক্ষক দল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছেছেন।

 

রোববার (৯ জুলাই) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চার সদস্য। এর আগে গতকাল শনিবার পর্যবেক্ষক দলের বাকি দু’জন ঢাকায় পৌঁছান।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করে। সাধারণত নির্বাচন অংশগ্রহণমূলক না হলে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকলে তারা নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠায় না।

গত দুই নির্বাচনে কোন পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইইউ এই অনুসন্ধানী মিশন পাঠাচ্ছে তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা দেশগুলো সরব হয়ে উঠেছে। তারা চায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রকৃতপক্ষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক। এ জন্য একের পর এক প্রতিনিধিদল ও মিশন ঢাকা সফরে আসছে। পাশাপাশি ঢাকাস্থ বিদেশি মিশনগুলো তাদের দেশের নীতি-নির্দেশনা মেনে কাজ করছে। পশ্চিমা রাষ্ট্রদূতরা নিজেদের মধ্যে আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ইস্যুতে সংলাপ ও সমঝোতার ওপর জোর দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইইউ’র ৬ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দুই সপ্তাহের এই সফরে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আছে কি না, তা যাচাই করবে। মিশনের সদস্যরা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে- নির্বাচন কমিশন, প্রধান রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি। তাদের সঙ্গে বৈঠকের পর মিশন ইইউর সদর দপ্তরে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

ইইউ সদর দপ্তর এ বছর নির্বাচন পর্যবেক্ষণের সম্ভাব্য তালিকায় বাংলাদেশকে রেখেছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে না পারায় হতাশা প্রকাশ করে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাষ্ট্র ও ইইউ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনেও ইইউ ও ইউরোপীয় পার্লামেন্ট পর্যবেক্ষক পাঠায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026