1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

রাজনৈতিক সংকট ঘনীভূত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিপরীত মেরুতে প্রধান দুই রাজনৈতিক দল। সংবিধান মেনে নির্বাচন করতে ‘অনমনীয়’ ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ‘অনড়’ বিএনপি। সভা-সমাবেশে বাগ্‌যুদ্ধ চললেও আপাতত সংলাপের সম্ভাবনা ক্ষীণ। ছাড় দিতে নারাজ দু’পক্ষই। এ পটভূমিতে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। এ থেকে উত্তরণে উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে সংলাপের মাধ্যমেই সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, অন্যথায় যে কোনো উদ্ভূত পরিস্থিতির ‘দায়’ নিতে হবে রাজনীতিবিদদের।

এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর নানা কৌশলে ‘চাপ’ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ঘোলাটে হচ্ছে রাজনৈতিক অঙ্গন।

জাতীয় নির্বাচনের আর বাকি কয়েক মাস। ঈদুল আজহার আগে-পিছে চলছে বিএনপির আন্দোলনে বিরতি। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত আন্দোলনে নামার ছক কষছে দলটি; নিচ্ছে প্রস্তুতি। সরকারি দলের সংলাপের ‘ইঙ্গিত’ প্রত্যাখ্যান করে রাজপথেই ফয়সালার হুমকি দিচ্ছে তারা। পাল্টা রাজপথেই মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে মাঠে থাকছে ক্ষমতাসীন দল। মধ্য জুলাইয়ে সরকার পতনের ‘এক দফা আন্দোলনের রূপরেখা’র ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। আবার সেপ্টেম্বর থেকে সর্বাত্মক মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও। হুমকির জবাবে পাল্টা হুমকি দিচ্ছেন দুই দলের শীর্ষ নেতারা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026