1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

১৫ জুলাইয়ের আগে ‘এক দফার’ ঘোষণা দেবে বিএনপি ইইউর প্রতিনিধিদলের ঢাকা সফরের সময় তাদের সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার আগেই এক দফার আন্দোলনের ঘোষণা দিতে চায় দলটি।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে ১৫ জুলাইয়ের মধ্যে ‘যৌথ ঘোষণা’ দিয়ে ‘এক দফার’ আন্দোলনে যাবে বিএনপি। তবে যৌথ ঘোষণা বা এক দফার আন্দোলনের সূচনা কীভাবে দেওয়া হবে, জনসমাবেশে, নাকি সংবাদ সম্মেলন করে, সেটি এখনো ঠিক হয়নি। এ বিষয়ে শরিক দলগুলোর পক্ষ থেকে দুই রকম প্রস্তাবই এসেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, ১০ জুলাই সোমবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক আছে। ওই বৈঠকে সম্মিলিত বিরোধী দলের ‘যৌথ ঘোষণাপত্র’ নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে। এরপর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা আছে। সেখানেই যৌথ ঘোষণাপত্র চূড়ান্ত করে সেটি কখন, কোন প্রক্রিয়ায় তারা ঘোষণা করবে, তা ঠিক করা হবে।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, ১৫ জুলাইয়ের মধ্যেই এক দফার আন্দোলনের ঘোষণা দিতে চায় দলের শীর্ষ নেতৃত্ব। এর কারণ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনবিষয়ক ৬ সদস্যের তথ্যানুসন্ধানী যে মিশনটি ১৬ দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছে, তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই বিএনপি বিরোধী দলগুলোকে নিয়ে সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণাটি দিতে চায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026