1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

আমলাদের তালিকা করছে আওয়ামী লীগ-বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন—জনপ্রশাসন ও পুলিশের এমন কর্মকর্তাদের তালিকা করছে আওয়ামী লীগ ও বিএনপি। মার্কিন ভিসা নীতি ঘোষণার পর এ ধরনের আমলাদের চিহ্নিত করতে দুই পক্ষই তৎপর হয়েছে। এর মধ্য দিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নিষেধাজ্ঞার চাপ সৃষ্টি করতে চায় বিএনপি—আগামী নির্বাচনে যাতে তারা আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্ব না করতে পারে। অন্যদিকে, ভিসা নীতির কারণে দুশ্চিন্তাগ্রস্ত কর্মকর্তাদের আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ কোনো পদে রাখতে চায় না আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৫ মে বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী ও তাদের স্বজনদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় দেশটি। এই ভিসা নীতি ঘোষণার পর জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তার মধ্যে দেখা দেয় উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে যেসব কর্মকর্তার স্ত্রী-সন্তান, বাবা-মা কিংবা ভাইবোন যুক্তরাষ্ট্রে বসবাস কিংবা পড়াশোনা করছেন, সেসব কর্মকর্তার মধ্যে বেশি অস্বস্তি ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। এ অবস্থায় তাদের পক্ষে আগামী নির্বাচনে সাহসী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।

জানা গেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তার পরিবারের সদস্য যুক্তরাষ্ট্রে বসবাস করেন—পরিস্থিতি বিবেচনায় তাদের তালিকা করছে আওয়ামী লীগ। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আশঙ্কায় তারা নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না বলে দলটির আশঙ্কা। এই কর্মকর্তাদের নির্বাচনকালে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে রাখতে চায় না আওয়ামী লীগ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026