1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

জুলাইয়ে সরকারের নজর কূটনীতিতে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১১০ বার দেখা হয়েছে

মাসছয়েক পরই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তা নিয়ে পশ্চিমা দেশগুলো সরব রয়েছে। এরই ধারাবাহিকতায় এই জুলাই মাসজুড়ে বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্তত চারটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। তবে এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের (পূর্ব) ঢাকা সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এমন কথাও আলোচনায় আসছে যে, পশ্চিমাদের সফরের আগে ভারতের সচিবের সফর নির্বাচন নিয়ে দেশটির অবস্থান পরিষ্কার করার জন্য। যদিও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরের সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

কূটনৈতিক-সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন এসব সফর তাৎপর্যপূর্ণ। এসব সফরে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। ফলে জুলাই মাসজুড়েই সরকারকে বড় ধরনের কূটনৈতিক চাপ সামলাতে হবে। যার প্রভাব পড়বে ভোটপূর্ব রাজনীতিতে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026