1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

আইসল্যান্ডে একদিনে ২২০০ বার ভূমিকম্প

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর নানা ঘটছে প্রাকৃতিক বিপর্যয়। শরু হয়েছে ধারাবাহিক ভূমিকম্প। প্রায় খবর প্রকাশিত কোনো না কোন অঞ্চলে ভূমিকম্প আঘাত হানছে। স্প্রাম্পতিকার কাছে তরুস্ক ও সিরিয়ায় ভয়াভহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ধ্বংস হয়েছে অংশ ঘর-বাড়ি ও স্থাপনা। সে ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশদুটি।

এবার আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে করে আগ্নেয়গিরি থেকে লাভার উদগিরণ শুরু হতে পারে বলে বুধবার দেশটির আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে। খবর খালিজ টাইমস ও হিন্দুস্তান টাইমসের।

আইএমও-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে ভূমিকম্প শুরু হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে ফাগরাদশপিয়াচ পাহাড়ের নিচে। একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত এই ফাগরাদশপিয়াচ।

দেশটির আবহাওয়া অফিস জানায়, অন্তত ২ হাজার ২০০ বার ভূমিকম্প শনাক্ত করা হয়েছে এবং আইসল্যান্ডের দক্ষিণপশ্চিম অংশে বৃহৎ কম্পন অনুভূত হয়েছে। পরবর্তীতে আরও ভুমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আইএমওর তথ্য বলছে, এসব ভূমিকম্পের মধ্যে সাতটির মাত্রা ৪-এর বেশি ছিল, যা মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচিত। এই ভূমিকম্পের ফলে দেশটিতে বিমান চালনাসংক্রান্ত সতর্কতা ‘সবুজ’ থেকে ‘হলুদ’ করা হয়।

এর আগে ২০১০ সালের এপ্রিলে ইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরির ব্যাপক অগ্ন্যুৎপাতের কারণে এক লাখ ফ্লাইট বাতিল করা হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026