1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

এক দফা ঘোষণার আগে সমমনাদের সঙ্গে বসছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে যাওয়ার আগে সমননা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ সন্ধ্যা ৭ টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক দিয়ে শুরু হচ্ছে এই কার্যক্রম।

 

আগামীকাল বিকাল ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হবে। গুলশান কার্যালয়ে এসব বৈঠক হবে বিএনপির লিঁয়াজো কমিটির সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও এসব বৈঠকে থাকার কথা রয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা ৭টায় বিএনপির লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠক রয়েছে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, আগামীকাল বিকাল ৩টায় গুলশানে বিএনপি কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিঁয়াজো কমিটির বৈঠক হবে।

সূত্রমতে, আগামী সপ্তাহে পৃথক মঞ্চ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে ‘যৌথ রুপরেখা’ ঘোষণা করা হবে। এজন্য বিএনপি রাজধানীতে সমাবেশ কর্মসূচি দিতে পারে। সেখান থেকে এক দফা দাবিতে কর্মসূচি ও ‘যৌথ রূপরেখা’ ঘোষণা দেবে। এক দফার কর্মসূচি ও ‘যৌথ রূপরেখা’ নিয়ে সমমনাদের পরামর্শে নিতেই এই বৈঠক।

চলতি সপ্তাহেই ধারাবাহিকভাবে গণতন্ত্র মঞ্চ, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026