1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি অফিসে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে ওই নারীকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী নারীর স্বজনরা জানান, পুরান ঢাকায় বাস করা ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। হাইকোর্ট মাজারে গিয়ে কান্নাকাটি করার সময় পঞ্চাশোর্ধ্ব বয়সী এক ব্যক্তি তার কাছে কান্নাকাটির কারণ জানতে চায়। তখন পরিবারের অস্বচ্ছলতা ও স্বামীর অসুস্থতার কথা জানালে ওই ব্যক্তি তাকে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়। তার ফোন নম্বর নিয়ে নেয় এবং পরবর্তিতে তাকে ফোন দেবে বলে জানায়।

স্বজনরা অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে ওই ব্যক্তি মঙ্গলবার দুপুরে ফোনে ওই নারীকে সেগুনবাগিচার জিকে টাওয়ারের ৪র্থ তলায় ডেকে নেয়। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। তখন তিনি সেখান থেকে বের হয়ে যান। পরে স্বজনদের ফোন করে বিষয়টি জানালে তারা শিল্পকলা একাডেমির পাশের রাস্তা থেকে তাকে হাসপাতালে নিয়ে যান।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী জানান, চিকিৎসার জন্য ওই নারীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026