1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ রাজধানীর কামরাঙ্গীচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় শিশু ও যুবকের অস্বাভাবিক মৃত্যু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্য ভিসায় জালিয়াতি ও প্রতারণা রোধে বাংলাদেশি নাগরিকদের সতর্কবার্তা প্রদান কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার: জাতীয় সংসদে হুইপ অপু মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত, ব্যাংকে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে না প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শামা ওবায়েদের

বাইডেনের বিরুদ্ধে আ.লীগ সমর্থকের মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন আওয়ামী লীগের সমর্থক এক বাংলাদেশি-আমেরিকান। এতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও তার দপ্তরকেও বিবাদী করা হয়েছে।

২৬ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে মামলাটি নথিভুক্ত হয় বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন মামলার প্রধান বাদী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড. রাব্বী আলম।

এই মামলায় বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রত্যাহারের আবেদনও করা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ মেলেনি।

ঠিক কী অভিযোগে বাইডেন ও তার সরকারের বিরুদ্ধে এই মামলার আবেদন করেছেন, তা ফেসবুক পোস্টেও স্পষ্ট করেননি ড. রাব্বী আলম।

এই মামলার আবেদনে রাব্বীর সঙ্গে বাদী হিসেবে আরো আছেন রিজভী আলম ও শেরে আলম রাসু নামে সাবেক দুই প্রবাসী ছাত্রলীগ নেতা।

যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফ্রি ল প্রজেক্ট পরিচালিত অনলাইন লিগ্যাল ডেটাবেজের তথ্য অনুযায়ী, অভিবাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের দেওয়ানি আইনের ৪৬৫ ধারায় মামলাটি ডকেটভুক্ত। মামলার নম্বর ৫:২৩-সিভি-১১৫২৩। মামলাটি প্রথমে বিচারক জুডিথ ই লিভির আদালতে উত্থাপন করা হয়। তিনি ম্যাজিস্ট্রেট জাজ এলিজাবেথ এ স্ট্যাফোর্ডের কাছে পাঠিয়েছেন। এই মামলায় এখনো জুরি চাওয়া হয়নি।

এর আগে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে আল-জাজিরার বিরুদ্ধে মামলা করেছিলেন ড. রাব্বি আলম। তবে ওই মামলার অগ্রগতি সম্পর্কে কিছু জানা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026