1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

চূড়ান্ত আন্দোলন কখন, সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

সরকার হটানোর লক্ষ্যে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কর্মসূচিগুলো হবে যুগপৎ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ধাপের আন্দোলন আর কত দিন চলবে, বা চূড়ান্ত আন্দোলনের মোক্ষম সময়টি কখন—সে জায়গায় এখনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির নীতিনির্ধারকেরা।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার রাতে দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভা আছে। এই সভায় যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটিতে প্রাথমিক সিদ্ধান্তের পর যুগপৎ আন্দোলনে যুক্ত দল ও জোটগুলোর সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

বিএনপি এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন দল ও জোটের শীর্ষ স্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্বের আন্দোলন কর্মসূচির শুরুটা হতে পারে বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি বা সারা দেশে বড় সমাবেশ দিয়ে। এরপর এক বিভাগ থেকে অন্য বিভাগে রোডমার্চ—এ ধরনের কর্মসূচির কথা ভাবা হচ্ছে। এ সব কর্মসূচি ধারাবাহিকভাবে কিছুদিন টেনে নেওয়া হবে। এরপর চূড়ান্ত পর্যায়ে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা থাকবে। তবে এই পর্বটি কখন, সেটি নিয়ে নীতিনির্ধারকেরা নানা হিসাব-নিকাশে দোটানায় রয়েছেন।

২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে। সময় আছে আট মাসেরও কম। এই সময়ের মধ্যে তিনটি বিষয় আছে—যেগুলোকে আন্দোলনের মোক্ষম পরিস্থিতি তৈরির ক্ষেত্রে বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর একটি বর্ষার মৌসুম। অন্য দুটি পবিত্র ঈদুল আজহা ও শোকের মাস আগস্ট।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026