1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

টেক্সাসে শপিং মলে বন্দুক হামলা, নিহত ৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

 

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিং মলে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। খবর বিবিসির।

অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিং মল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিং মলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। ওই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এ বন্দুক হামলাকে ‌ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026