1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

বিএনপির নতুন কর্মসূচি আসছে বিভাগে রোড মার্চ, লং মার্চ শেষে ঢাকামুখী কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রতিটি বিভাগীয় শহরে রোড মার্চ, লং মার্চ কর্মসূচি শেষে ‘চল চল ঢাকা চল’ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় করতে চাচ্ছে দলটি। ইতোমধ্যে আন্দোলনের কর্মসূচি ও কৌশল নিয়ে সমমনাদের মতামতও নেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় সবার মতামত পর্যালোচনা করে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আবারও রাজপথে নামবে দলটি। আন্দোলনে দলের প্রতিটি স্তরের নেতাকর্মী ছাড়াও অন্যান্য জোট, দল ও সংগঠনকে যুগপৎভাবে রাজপথে নামানোর পরিকল্পনা রয়েছে বিএনপির।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, আন্দোলন কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনা চলছে। সবার সঙ্গে আলোচনা করে শিগগির চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে। ইতোমধ্যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এবার আর সরকারকে কারচুপির ভোট করে ক্ষমতায় যেতে দেবে না জনগণ। গণঅভ্যুত্থানের মাধ্যমেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, সরকার পতনের আন্দোলনকে আরও বেগবান করতে চলতি সপ্তাহে নতুন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি চলছে। আগামী সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আন্দোলনের অভিন্ন রূপরেখাও বৈঠকে উত্থাপন করা হবে। এতে বিএনপির মূল দাবিকে অক্ষুণ্ণ রেখে অন্য দলগুলোর দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করা হবে। যাতে উল্লেখ থাকবে ভবিষ্যতে ক্ষমতায় এলে দলগুলো কী করবে। সবকিছু ঠিক থাকলে রূপরেখা ও যুগপৎ কর্মসূচি একই সঙ্গে ঘোষণা করা হতে পারে। কর্মসূচির মধ্যে রোড মার্চকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলোকে ভিন্ন ভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হতে পারে। এ ছাড়াও বৃহৎ জেলাগুলোতে সমাবেশের কর্মসূচি নিয়েও পরিকল্পনা রয়েছে দলটির। কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে চলমান এসএসসি পরীক্ষার বিষয়টিকেও বিবেচনায় রাখা হচ্ছে। পরীক্ষা চলাকালে বড় কর্মসূচি কীভাবে এড়ানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে দলের মধ্যে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026