1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

ঢাকা ঘিরে বিএনপির সাংগঠনিক পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন ও ক্ষমতাসীনদের বিদায়ের লক্ষ্যে রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে আসা বিএনপির নজর এখন ঢাকায়। দলটির নীতিনির্ধারকদের মতে, আন্দোলন-সংগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী। তাই এবার চূড়ান্ত আন্দোলন হবে ঢাকা ঘিরেই। সে লক্ষ্যে রাজধানীতে সংগঠনকে শক্তিশালী এবং পোক্ত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে দলের হাইকমান্ড। তারা মনে করছেন, চলমান আন্দোলনে ঢাকা মহানগরীর নেতাদের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেননা আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার বিষয়টি নির্ভর করছে ঢাকার আন্দোলনের ওপর।

এরই মধ্যে রাজধানীতে জোরদার আন্দোলন গড়ে তুলতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নির্দেশনায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দলের নেতারা জানান, যে কোনো সময়ের চেয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এখন যথেষ্ট শক্তিশালী। তাদের ওপর ভিত্তি করেই আন্দোলনে যাওয়া যেতে পারে। তবে মহানগর বিএনপির সক্ষমতা নিয়ে আরও নিশ্চিত হতে চাচ্ছে হাইকমান্ড। চূড়ান্ত আন্দোলনের আগে আরেকটি মহড়া দিয়ে পরীক্ষা নিতে চান তারা।

এদিকে আন্দোলনের রোডম্যাপ চূড়ান্তের আগে যুগপতের শরিক দল ও জোটের সঙ্গে সিরিজ বৈঠক করছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। গতকাল বৃহস্পতিবার দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে বিভেদ ভুলে সংগঠনকে আরও মজবুত এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার নির্দেশনা দেন তিনি। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026