1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

পাঁচ সিটি নির্বাচন বিএনপির কঠোর অবস্থানে, কেউ অনড় কেউ দোটানায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কঠোর অবস্থানেই রয়েছে বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে দলটির। এ পরিস্থিতির মধ্যে বিএনপি পদধারী নেতাদের কেউ কেউ এখনও অনড় অবস্থানেই রয়েছেন। আবার অনেকে পড়েছেন দোটানায়। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে সরকারের পক্ষ থেকেও বিএনপি নেতা ও ঘরানার ব্যক্তিদের উকিল আবদুস সাত্তার ‘মডেলের’ মতো প্রার্থী হওয়ার ব্যাপারে ‘উৎসাহিত’ করা হচ্ছে বলেও গুঞ্জন রয়েছে। এ অবস্থায় সিটিগুলোর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রার্থিতা নিয়ে নাটকীয়তা চলার আভাস পাওয়া যাচ্ছে।
অবশ্য কৌশলে দলীয় সিদ্ধান্তকে পাশ কাটিয়ে পদপদবি নেই, অথচ বিএনপি ঘরানার পরিচিত মুখ মেয়র পদে প্রার্থী হচ্ছেন গাজীপুর ও বরিশাল সিটিতে। গাজীপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সরকার শাহনূর ইসলাম রনি। তিনি কারান্তরীণ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারেরও ভাতিজা। বরিশাল সিটিতে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রূপন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মেয়র আহসান হাবীব কামালের ছেলে।

সিলেটে মেয়র প্রার্থিতার বিষয় এখনও স্পষ্ট করেননি বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। আগামী ২০ মে জনসভার মাধ্যেম নিজ অবস্থান ঘোষণা করবেন তিনি। অন্যদিকে রাজশাহী ও খুলনায় দলের কেউ প্রার্থী হচ্ছেন না বলে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। বেশ কিছু দিন ধরে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে যুক্তি দিলেও দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হবেন না বলে জানিয়েছেন বিগত নির্বাচনে বিএনপিদলীয় মেয়র প্রার্থী ও দলের সাবেক খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026