1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

আলোচনায় উভয়পক্ষের না সমঝোতার পথ রুদ্ধ সংঘাতের শঙ্কা সংকট উত্তরণে অনড় অবস্থান থেকে সরে আসতে হবে আ.লীগ ও বিএনপিকে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সৃষ্ট সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনকালীন সরকার ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির দূরত্ব দিন দিন বাড়ছে।

সংকট নিরসনে আলোচনায় উভয়পক্ষই না বলে দিয়েছে। নিজ নিজ অবস্থানে অনড় তারা। বিপরীত মেরুতে থাকা দল দুটির আপাতত একমেরুতে আসার সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকরা বলেন, রাজপথকে সংকট সমাধানে আলোচনার বিকল্প ভাবা হচ্ছে। এতে ফল ভালো হয় না। অথচ রাজনীতি সেদিকেই যাচ্ছে। বিএনপির সরকারবিরোধী আন্দোলনের রোডম্যাপের খসড়া প্রায় চূড়ান্ত। শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে ‘অলআউট’ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। বিএনপিকে রাজপথে প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা।

রাজপথে দুদলের এমন মুখোমুখি অবস্থানে রাজনীতি ফের সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কাই তীব্র হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে উৎকণ্ঠা। সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, বড় দুটি দল তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে। ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে তারা এক টেবিলে বসবে। আলোচনায় বসলে একটা সমাধানের সম্ভাবনা তৈরি হয়।

জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক যুগান্তরকে বলেন, গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান। কিন্তু সংকট সমাধানে সেই আলোচনায় দুদলই ‘না’ বলে দিয়েছে। এর মানে রাজনৈতিক সংকটের গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানের কোনো সম্ভাবনা দেখছি না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026