1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

৫ সিটির নির্বাচন ৩ সিটিতে দলীয় কোন্দল সামলাতে হচ্ছে আওয়ামী লীগকে বরিশাল, গাজীপুর ও সিলেট—তিন সিটিতে দলের পুরো শক্তিকে সক্রিয়ভাবে ভোটের মাঠে নামানো কঠিন হবে বলে মনে করছে আওয়ামী লীগ।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

বরিশাল, গাজীপুর ও সিলেট—এই তিন সিটির নির্বাচনে দলীয় কোন্দল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। বরিশালে দলের মনোনীত মেয়র প্রার্থী নিয়ে অভ্যন্তরীণ কোন্দল সামলানো যাচ্ছে না। গাজীপুরে ‘বিদ্রোহী’ প্রার্থীর প্রার্থিতা বাতিল হলেও সেখানে দলের বিভক্তি ভোটের মাঠের পরিস্থিতিকে জটিল করছে। সিলেটেও দলের মনোনীত প্রবাসী প্রার্থী নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। এই তিন সিটিতে দলের পুরো শক্তিকে সক্রিয়ভাবে ভোটের মাঠে নামানো কঠিন হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।

যদিও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি দলগতভাবে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু আসন্ন পাঁচ সিটির নির্বাচনের ক্ষেত্রে তিন সিটিতেই পরিস্থিতি আওয়ামী লীগকে অনেকটা বেকায়দায় ফেলেছে। তবে রাজশাহী ও খুলনা—এই দুই সিটিতে দলের একক প্রার্থী নিয়ে ক্ষমতাসীন দল কিছুটা স্বস্তিতে আছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ তিন সিটির পরিস্থিতির চাপ কীভাবে সামলাবে, এ প্রশ্নে দলটির ভেতরও আলোচনা রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026