1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

৪০ নারীর এক স্বামী!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভারতের বিহার রাজ্যে ৪০ নারীর এক স্বামী। কি চমকে উঠলেন! চমকালেও ঘটনা সত্য। ওই ৪০ নারী তাদের স্বামীর নাম রূপচাঁদ হিসেবে উল্লেখ করেছেন। ৭ই জানুয়ারি থেকে সেখানে শুরু হয়েছে জাতিশুমারি। সেই শুমারিতে বিহারের আরওয়াল ডিস্ট্রিক্টের ওই নারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের স্বামীর নাম কি।

জবাবে তারা সবাই বলেছেন- রূপচাঁদ। এ নিয়ে আশপাশে, এমনকি এখন ইন্টারনেট যুগে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই খবর। চলছে হাসি-তামাশা। বলাবলি হচ্ছে, একজন পুরুষের কয়জন স্ত্রী থাকা সম্ভব? ৫ জন, দশজন, পনেরজন? কিন্তু একই ব্যক্তির ৪০ জন স্ত্রী থাকার কথা সম্ভবত এর আগে কখনো শোনা যায়নি। এ খবর দিয়ে অনলাইন ইন্ডিয়া টুডে বলছে, ওইসব নারীর বসবাস আরওয়াল ডিস্ট্রিক্টের নিষিদ্ধপল্লীতে।

যখন শুমারি কর্মকর্তারা তাদের সন্তানদের বিষয়ে প্রশ্ন করেছেন, তখন তাদের পিতার নাম রূপচাঁদ উল্লেখ করেছেন এসব নারী। রিপোর্ট অনুযায়ী, ওই নিষিদ্ধপল্লীর ওয়ার্ড নম্বর ৭-এ বসবাসকারীরা জীবনযাপনের খরচ মেটাতে নাচ-গান করেন। তাদের কোনো নির্ধারিত ঠিকানা নেই।

রাজ্যটিতে ক্ষমতায় নীতিশ কুমারের সরকার। তারা ৭ই জানুয়ারি থেকে জাতিভিত্তিক শুমারি শুরু করে। জনগণনার এই প্রকল্পে খরচ ধরা হয় ৫০০ কোটি রুপি। রাজ্য সরকার এই কাজটি করছে দুই ধাপে। প্রথম ধাপে প্রতিটি বাড়িতে বসবাসকারী মানুষ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। দ্বিতীয় ধাপে সব গোত্র, উপগোত্র এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ডাটা নির্ণয় করা হবে। জনগণনার এই কাজের জন্য প্রশিক্ষণ শুরু হয় ১৫ই ডিসেম্বর। এতে জনগণের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্যও রেকর্ড করা হবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026