1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

ডুয়েলগেজ রেল ৮২ ভাগ কাজ শেষ ঢাকা-নারায়ণগঞ্জ বন্ধ থাকা মিটারগেজে ট্রেন চলতি মাসে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেলপথ স্থাপনের কাজ জোরেশোরে এগিয়ে চলছে। ইতোমধ্যে এ প্রকল্পের ৮২ ভাগ কাজ শেষ হয়েছে। ‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প’র আওতায় পাঁচটি স্টেশন বিল্ডিংয়ের নির্মাণ কাজ শেষ হয়েছে। মাটি ভরাটও শেষ হয়েছে রেললাইনের। কিন্তু এই ডুয়েলগেজ রেললাইনে এখনো কোনো লাইন স্থাপন শুরুই হয়নি। আগামী বছরের জুনে জুরাইন রেলগেট থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত ১২ দশমিক ১ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের। সে হিসেবে এই রুটে ডুয়েলগেজে রেল চলাচলের জন্য আরও এক বছরের বেশি সময় অপেক্ষা করতে হবে। আর গত বছরের ৪ ডিসেম্বর বন্ধ হওয়া মিটারগেজ লাইনে ট্রেন চলাচল চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে।

এই ডুয়েলগেজ লাইন স্থাপনের কাজ শেষ হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দিনে ৩২ জোড়া অর্থাৎ ৬৪টি ট্রেন চলার সক্ষমতা তৈরি হবে। আর এর সুবিধা ভোগ করবে লাখ লাখ মানুষ। বর্তমানে মিটারগেজে মাত্র ৮টি ট্রেন চলাচল করছে। প্রকল্প সূত্রে এসব তথ্য জানা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026