1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্প রাজউকের প্লটে বাজার বসিয়ে চাঁদাবাজি বাজার পরিচালনাকারী চক্রের মূলে আছেন ঢাকা উত্তর সিটির শ্রমিক লীগের একজন নেতা। তাঁকে নিয়ন্ত্রণ করেন স্থানীয় এক আ.লীগ নেতা।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লটের জায়গায় অবৈধ বাজার বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন প্রায় ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ ছাড়া দোকানিদের কাছ থেকে প্রতি মাসে আরও সাড়ে ৯ লাখ টাকার বেশি চাঁদাবাজি করা হচ্ছে। সব মিলিয়ে ৫০ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন বাজার পরিচালনাকারী চক্রের সদস্যরা।

ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও রাজউকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজার পরিচালনাকারী চক্রের মূলে আছেন ঢাকা উত্তর সিটির ৫২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুস্তম। তাঁর সহযোগী হিসেবে কাজ করেন শ্রমিক লীগ কর্মী আনোয়ার হোসেন ও মো. কাশেম।

আর পেছন থেকে তাঁদের নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন ওরফে গণি। তিনি সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমানে ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাজউকের উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ১ নম্বর অ্যাভিনিউ সড়কের উত্তর পাশের প্লটের খালি জায়গা দখল করে বাজার বসেছে। বাজারের তিনটি অংশে কাঁচাবাজার, ফুডকোর্ট এবং মুদি পণ্য ও অন্যান্য পণ্য বিক্রির দোকান রয়েছে। কাঁচাবাজারে সবজি, মাছ ও মাংসের প্রায় ২৬টি দোকান আছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026