1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

রোমানিয়ায় শ্রমবাজারের স্বপ্নভঙ্গ ইউরোপে পালিয়ে যাওয়ার রুট বানিয়েছে অনেকে, বন্ধ হয়ে গেল ঢাকার কনস্যুলার সেবা, কঠোর আইনের বাস্তবায়ন চায় বৈধ জনশক্তি রপ্তানিকারকরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার দেখা হয়েছে

পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া হয়ে উঠেছিল বাংলাদেশের সম্ভাবনাময় শ্রমবাজার। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বাংলাদেশ থেকে কর্মীরা যাওয়ার সুযোগ পাচ্ছিলেন রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই এই শ্রমবাজার নিয়ে স্বপ্নভঙ্গ হয়ে গেছে। কারণ বাংলাদেশিরা ইউরোপে গিয়ে অবৈধভাবে তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোমানিয়ার নিয়োগকর্তারাও। অসন্তুষ্ট রোমানিয়ার দূতাবাস ঢাকায় ভিসা ইস্যু করার কনস্যুলার সেবা রাতের আঁধারে গুটিয়ে নিয়েছে। সহসাই আর দিল্লি থেকে ঢাকায় এই ভিসা ইস্যুর সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। রোমানিয়ার জনশক্তি রপ্তানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জনশক্তি রপ্তানিকারকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের পালানো বন্ধ করার উপায় বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের উদাসীনতায় এ ধরনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে রোমানিয়ার সম্ভাবনা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। রোমনিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু করা জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি)-এর মালিক লোকমান শাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অন্য দেশের ভূমি ব্যবহার করে অবৈধভাবে তৃতীয় একটি দেশে চলে যাওয়া ঘৃণ্য একটি অপরাধ। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026