1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

রেলের জলাধারে হচ্ছে পাঁচ তারকা হোটেল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

দুই বছর আগে ঢাকার কুড়িলে রেলের ‘জলাধার’ ভরাট করে পাঁচ তারকা হোটেল নির্মাণ শুরু করেছিল মিলেনিয়াম হোল্ডিংস লিমিটেড। এতে জলাবদ্ধতার আশঙ্কায় প্রতিবাদে নামেন স্থানীয়রা। উচ্চ আদালতে রিট করেন। গত বছরের ২৭ জানুয়ারি ঢাকা উত্তরের মেয়রের উপস্থিতিতে গুঁড়িয়ে দেওয়া হয় নির্মাণাধীন হোটেলের সাইনবোর্ডসহ অস্থায়ী স্থাপনা। ১৪ ফেব্রুয়ারি জায়গাটিতে হোটেল নির্মাণে স্থগিতাদেশ দেন হাই কোর্ট। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হলেও হোটেলের নতুন সাইনবোর্ড বসিয়ে দুই মাস ধরে স্থানটিতে চলছে মাটি ভরাট কাজ। তবে কে বা কারা এ কাজ করছে তার উত্তর নেই রেলওয়ে বা মিলেনিয়াম হোল্ডিংসের কাছে! এ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলার পর গত ১৭ এপ্রিল উধাও হয়ে যায় সাইনবোর্ডটি। তবে ঈদের বন্ধের মধ্যেও জায়গাটিতে ফেলা হয়েছে নতুন মাটি। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।

সরেজমিনে দেখা যায়, হোটেল নির্মাণের জন্য বরাদ্দ ত্রিকোণাকৃতি ওই জলাধারের দুই দিকে কুড়িল ফ্লাইওভার। একদিকে এলিভেডেট এক্সপ্রেসওয়ে। জমি লাগোয়া ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের সংযোগস্থল। ঢাকা থেকে সারা দেশের রেলসংযোগ চলে গেছে জমিটি ঘেঁষে। সেখানে চলছে রেলের তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ। চলতি এপ্রিল জুড়েই ওই স্থান দিয়ে যাতায়াতের সময় হোটেলের জন্য নির্ধারিত জমিতে মাটি ভরাট করতে দেখা গেছে। ১৬ এপ্রিল দুপুরে দেখা যায়, জমিটির পশ্চিম পাশে এক্সাভেটর দিয়ে মাটি কেটে চলছে রেলের কাজ। পুব দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টিনের বেড়ার বাইরে স্তূপ করা মাটি আরেকটি এক্সাভেটর দিয়ে সমান করা হচ্ছে। পুরো জায়গাতেই বিচ্ছিন্নভাবে ফেলা হয়েছে নতুন মাটি। দক্ষিণ দিকে ফাইভ স্টার হোটেলের সাইনবোর্ড, নিচে লেখা ‘বাংলাদেশ রেলওয়ে’। মাটি ভরাট প্রসঙ্গে এক্সাভেটর চালকের কাছে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026