1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

ইলেকট্রিক মোটরযান নীতিমালা ২০৩০ সাল নাগাদ ৩০% গাড়ি বিদ্যুতে চালানোর লক্ষ্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

বর্তমানে সারা দেশে নিবন্ধিত মোটরযান আছে প্রায় ৫৭ লাখ। এসব যানবাহন চালানোর জন্য ব্যবহার হয় তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি। যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এর বদলে গুরুত্ব দেয়া হচ্ছে বিদ্যুচ্চালিত যানবাহনে। দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহূত মোটরযানের অন্তত ৩০ শতাংশ ২০৩০ সালের মধ্যে বিদ্যুচ্চালিত হিসেবে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল নীতিমালা-২০২৩’।

বাংলাদেশে স্থানীয়ভাবে বিদ্যুচ্চালিত মোটরযান উৎপাদন ও আমদানি—দুটিকেই উৎসাহিত করতে প্রণোদনা দেয়ার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে নীতিমালায়। এরই মধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করার কথাও জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা। আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ যানবাহন ‘স্ক্র্যাপ’ করে সেগুলোর বদলে বিদ্যুচ্চালিত মোটরযান নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশে বিদ্যুচ্চালিত মোটরযান নিবন্ধন দেয়া শুরু করেছে বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গতকাল বণিক বার্তাকে জানিয়েছেন, তারা কয়েকটি বিদ্যুচ্চালিত মোটরযান নিবন্ধন দিয়েছেন। তবে তাত্ক্ষণিকভাবে নিবন্ধিত বিদ্যুচ্চালিত মোটরযানের সংখ্যা তিনি জানাতে পারেননি।

অন্যদিকে বিদ্যুচ্চালিত বাস আমদানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সংস্থাটি ভারত থেকে প্রাথমিকভাবে ১০০টি বিদ্যুচ্চালিত বাস আমদানি করবে। শুরুতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এসব বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026